রহিম উদ্দিন ভরসা মহিলা মহাবিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনলাইনে আবেদনকারী নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আগামী ২০ জুলাই ২০২৬ থেকে ২৭ জুলাই ২০২৬ পর্যন্ত কলেজ অফিস চলাকালীন সময়ে সম্পন্ন হবে।
ভর্তির সময় নিম্নোক্ত কাগজপত্র সঙ্গে আনতে হবে:
- এসএসসি পরীক্ষার মূল মার্কশিট ও ২ কপি ফটোকপি
- প্রশংসাপত্র/টেস্টিমোনিয়াল
- ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- শিক্ষার্থী ও অভিভাবকের জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের ফটোকপি
নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন না করলে প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত তথ্যের জন্য কলেজ অফিসে যোগাযোগ করুন।
By Order
Principal
Rahim Uddin Bharasa Women’s College