পরীক্ষা সংক্রান্ত নোটিশ

এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় যে সকল শিক্ষার্থী ১ ও ২ বিষয়ে অকৃতকার্য হয়েছে তাদের সাপ্লিমেন্টারী পরীক্ষার প্রস্তুতি গ্রহণের জন্য বলা হইল।
২ এর অধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের দ্বাদশ শ্রেণীতে নিয়মিত ক্লাশ করা সহ প্রি- নির্বাচনী এবং নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহণ ও উর্ত্তীণ হওয়া সাপেক্ষে ২০২৭ সালের এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে। অন্যথায় কোন অবস্থাতেই পরীক্ষা গ্রহণের সুযোগ দেওয়া হবে না।

(মোঃ রফিকুল ইসলাম)
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
রহিম উদ্দিন ভরসা মহিলা মহাবিদ্যালয়
পীরগাছা, রংপুর।

Scroll to Top